ঠাকুরগাঁও য়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শহিদুল ইসলাম শহীদ নামের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে।
রোববার দিবাগত ভোরে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি পীরগঞ্জ থানা য় কর্মরত ছিলেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম জানান, গভীর রাতে পুলিশ দল অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করে। এ সময় শহিদুল ইসলাম হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।