Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / অপরাধ / বাড়ির ভেতর দিয়ে রাস্তা না দেয়ায় হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ - Chief TV

বাড়ির ভেতর দিয়ে রাস্তা না দেয়ায় হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ - Chief TV

2026-02-14   79 views
বাড়ির ভেতর দিয়ে রাস্তা না দেয়ায় হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ - Chief TV

চাঁদপুরের হাইমচর উপজেলায় বাড়ির ভেতর দিয়ে রাস্তা দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি উত্তর আলগী ইউনিয়নের ৪ নম্বর কমলাপুর এলাকা ও ফরিদগঞ্জ উপজেলার সীমানা সংলগ্ন এলাকায় ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগী হাশিম গাজী ৯ ফেব্রুয়ারি রাতে হাইমচর থানায় মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীভাঙন কবলিত এলাকার বাসিন্দা মৃত অলি গাজীর ছেলে হাশিম গাজী তার ক্রয়কৃত জমিতে পরিবার নিয়ে বসবাস করছেন। অভিযোগ রয়েছে, পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার লাউরা গ্রামের কয়েকজন ব্যক্তি খালপাড় দিয়ে তাদের বাড়ির ভেতর রাস্তা তৈরি করতে চান। এতে বাধা দিলে হাবু বেপারী, জাহাঙ্গীর বেপারী, মনু বেপারী, মহসিন বেপারীসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।

হামলায় ঘরবাড়ি ভাঙচুর করা হয় এবং নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। আহতদের স্থানীয়দের সহায়তায় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর হাইমচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু বিচার দাবি করেছে।


Share: