কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৫নং শুভপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাশাকোট এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পাশাকোট পশ্চিম পাড়া তাজু মার্কেটে আয়োজিত এ অনুষ্ঠানে বেলাল হোসেনের সভাপতিত্বে এবং ডা. জালাল হোসেনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ মনোনীত প্রার্থী জনাব কামরুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবদল নেতা মো. রিপন মিয়া, মো. হাসেম মিয়া, জিয়াউল হক জিতু, ছায়েদ মেম্বারসহ ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।