Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / প্রশাসন / বগুড়ায় সারজিস আলমের সভাস্থলে ককটেল বিস্ফোরণ - Chief TV

বগুড়ায় সারজিস আলমের সভাস্থলে ককটেল বিস্ফোরণ - Chief TV

2025-10-20  ফয়সাল হোসাইন সনি, বিশেষ প্রতিনিধি  196 views
বগুড়ায় সারজিস আলমের সভাস্থলে ককটেল বিস্ফোরণ - Chief TV

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের জেলা সমন্বয় সভাস্থলে ককটেল হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে বগুড়া শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সভা চলাকালীন সময়ে জেলা পরিষদ চত্বরে দু’টি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়, আরেকটি নিষ্ক্রিয় অবস্থায় উদ্ধার করে পুলিশ। বিস্ফোরণে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং সারজিস আলমকে নিরাপত্তার কারণে জেলা পরিষদ ভবনে অবস্থান করানো হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির জানান, “পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে কাজ করছে। যারাই এই ঘটনায় জড়িত থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।”
 


Share: