Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / রাজশাহী / বিদ্যুৎ না থাকায় ছাদে উঠে মর্মান্তিক মৃত্যু এইচএসসি শিক্ষার্থীর - chief tv

বিদ্যুৎ না থাকায় ছাদে উঠে মর্মান্তিক মৃত্যু এইচএসসি শিক্ষার্থীর - chief tv

2026-06-29  ডেস্ক রিপোর্ট  29 views
বিদ্যুৎ না থাকায় ছাদে উঠে মর্মান্তিক মৃত্যু এইচএসসি শিক্ষার্থীর - chief tv

রাজশাহী মহানগরীতে বিদ্যুৎ না থাকায় ছাদে উঠে মোবাইল ব্যবহার করার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে এক এইচএসসি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আখতারুজ্জামান (১৮)। রোববার দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আখতারুজ্জামান রাজশাহী মহানগরীর মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম আসাদুজ্জামান এবং তাদের স্থায়ী বাসা রাজশাহীর পবা থানায়। বর্তমানে তারা রাজপাড়া থানা এলাকার একটি তিনতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে বাসায় বিদ্যুৎ না থাকায় আখতারুজ্জামান ভবনের ছাদে ওঠেন। ধারণা করা হচ্ছে, ছাদের এক পাশে বসে মোবাইল ফোনে কথা বলার সময় তিনি অসাবধানতাবশত দুই ভবনের মাঝের ফাঁকা অংশে পড়ে যান এবং গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Share: