Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / লালমনিরহাট / বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক - Chief TV

বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক - Chief TV

2025-12-21  ডেস্ক রিপোর্ট  247 views
বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক - Chief TV

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের আওতাধীন পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিজিবি সূত্র জানায়, বিজিবির আঙ্গরপোতা বিওপির টহলদল তাকে দ্রুত আটক করে এবং ক্যাম্পে নিয়ে যায়। আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শটগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, ঘটনাটি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে এবং আটক বিএসএফ সদস্যকে নিয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Share: