Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ৩ জনের জেল - Chef TV

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ৩ জনের জেল - Chef TV

2026-06-08  মোঃ ইমরান আকন্দ, স্টাফ রিপোর্টার (জামালপুর)  24 views
বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ৩ জনের জেল - Chef TV
জামালপুরের বকশীগঞ্জে  ৩ মাদকসেবী প্রত্যেককে  ৩ মাসের কারাদণ্ডসহ অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৮ জুন) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

এসময় উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিদর্শক খসরু আল মামুন, উপ- পরিদর্শক আনোয়ার হোসেন।

দন্ডপ্রাপ্তরা হলেন বকশীগঞ্জ পৌর এলাকার  মৃত ইউসুফের ছেলে শান্ত(২৩),  মিয়াপাড়ার মৃত আইজল হকের ছেলে আজিজ মিয়া  এবং নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার পানিসা ইউনিয়নের আশ্রাব আলীর ছেলে সোহাগকে বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর রহিমপুর  থেকে মাদক সেবনের সময় আটক করা হয় ।

ভ্রাম্যমাণ  আদালত সূত্রে জানা যায়,। শান্ত, আজিজ  নামের ২  জনকে মাদক সেবনের সময় পৌর শহরের  হাইস্কুল এলাকা থেকে আটক করা হয় ও সোহাগকে উপজেলার ধানুয়াকামালপুর রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে । পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে  মাধ্যমে  প্রত্যেককে ৩ মাসের  বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা করে অর্থদণ্ড ও আজিজকে  আরো১২  দিনের এবং সোহাগকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড  প্রদান করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা  বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় তাদেরকে সাজা দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান বকশীগঞ্জে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share: