মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এবং জনপদকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির ধারাবাহিকতায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ রবিবার (৫ জুলাই ২০২৬) লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের চালতার তল এলাকায় একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে ৩ মাদক সেবনকারীকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটককৃতদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই ধরনের নিয়মিত অভিযান তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অভিযান পরবর্তী এক প্রতিক্রিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য (এমপি) আসাদুল হাবিব দুলু বলেন: "আমাদের প্রিয় লালমনিরহাটকে মাদকমুক্ত করে একটি সুন্দর ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলাই ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির মূল লক্ষ্য।

মাদক সমাজ ও পরিবারের জন্য অভিশাপ। তরুণ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে আমরা যেকোনো আপসের ঊর্ধ্বে। আজকের এই অভিযান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে।"
মন্ত্রী আরও বলেন, "আমি প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করতে এবং তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানাচ্ছি।"
আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।