লালমনিরহাটে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির একটি বাসের ধা'ক্কায় রনি সরকার (৩৮) নামে এক অটোচালকের মৃ'ত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেলে লালমনিরহাট বিমানবন্দর সংলগ্ন এভিয়েশন বিশ্ববিদ্যালয় এলাকায় এ দু'র্ঘটনা ঘটে।নিহ'ত রনি সরকার সদর উপজেলার হারাটি ইউনিয়নের ফকিরটারি গ্রামের নুর ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে লালমনিরহাটের মিশন মোড় এলাকা থেকে এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের একটি বাস ক্যাম্পাসের দিকে প্রবেশ করছিল। এ সময় রনি সরকার বিশ্ববিদ্যালয়ের সামনের একটি হোটেলে দুপুরের খাবার খেয়ে বাইরে বের হচ্ছিলেন। তখন দ্রুতগতির বাসটি তাকে সজোরে ধা'ক্কা দিলে তিনি গু'রুতর আ'হত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ'ত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নি'হতের স্বজন ও স্থানীয় জনতা বি'ক্ষুব্ধ হয়ে লালমনিরহাট-রংপুর মহাসড়ক প্রায় এক ঘণ্টা অ'বরোধ করে রাখেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নি'হতের স্বজন ও স্থানীয় জনতা বি'ক্ষুব্ধ হয়ে লালমনিরহাট-রংপুর মহাসড়ক প্রায় এক ঘণ্টা অ'বরোধ করে রাখেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে জেলা পরিষদের প্রশাসক ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নি'হতের পরিবারের সদস্যরা দায়ীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।