Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আঞ্চলিক / আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত- Chief TV

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত- Chief TV

2025-10-25  মোহাম্মদ রায়হান, ঠাকুরগাঁও প্রতিনিধি  164 views
আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত- Chief TV


মোহাম্মদ রায়হান
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

“সিসা দূষণ বন্ধ হলে বাড়বে শিশু বুদ্ধি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫। এ উপলক্ষে শনিবার সকালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজনে ছিল ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ, সহযোগিতায় ছিল ইউনিসেফ বাংলাদেশ।

র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য দেন সুবন্ন, সাবেক ইউএসডিও মেম্বার; সাইফুল ইসলাম সাইফ, ইউথনেট ঠাকুরগাঁও কো-অর্ডিনেটর; আহসান সরকার রানা, ওএবি ফাউন্ডেশন মেম্বার ঠাকুরগাঁও; এবং নিলয়, কমিটি মেম্বার ঠাকুরগাঁওসহ স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, সিসা একটি নীরব ঘাতক যা শিশুদের মেধা ও শারীরিক বিকাশে গুরুতর প্রভাব ফেলে। গৃহস্থালী রং, খেলনা, ব্যাটারি ও শিল্প বর্জ্যের মাধ্যমে সিসা মানবদেহে প্রবেশ করে— যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

তারা আরও বলেন, সিসা দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, কঠোর নীতিমালা প্রয়োগ ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা সিসামুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।


Share:

ট্যাগস: chief tv chief tv news