সাম্প্রতিক সময়ে চলমান আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রাজধানীতে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, আজ সন্ধ্যা ৭টায় বাংলামোটরে দলের কার্যালয়ের সামনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর আয়োজিত এ কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসহ ছাত্র, যুব, শ্রমিক ও নারীসহ সব ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।