Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সড়কে নামবে এনসিপি- Chief TV

আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সড়কে নামবে এনসিপি- Chief TV

2025-11-12  ডেস্ক রিপোর্ট  205 views
আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সড়কে নামবে এনসিপি- Chief TV

সাম্প্রতিক সময়ে চলমান আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রাজধানীতে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, আজ সন্ধ্যা ৭টায় বাংলামোটরে দলের কার্যালয়ের সামনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর আয়োজিত এ কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসহ ছাত্র, যুব, শ্রমিক ও নারীসহ সব ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।


Share: