Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / বাবার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নেবেন না মোজতবা খামেনি - Chief TV

বাবার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নেবেন না মোজতবা খামেনি - Chief TV

2026-07-03  ডেস্ক রিপোর্ট  31 views
বাবার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নেবেন না মোজতবা খামেনি - Chief TV
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নেবেন না তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ইসরায়েলের পক্ষ থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করে এমন তথ্য জানিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণেই মোজতবা খামেনিকে শেষ বিদায়ের অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরুর প্রথম দিনেই, গত ২৮ ফেব্রুয়ারি, আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে দাবি করা হয়। তাকে মার্চে দাফনের পরিকল্পনা থাকলেও যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।

শুক্রবার (৩ জুলাই) রাষ্ট্রীয়ভাবে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, যা সাত দিনব্যাপী চলবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শতাধিক দেশের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আগামী ৯ জুলাই মাশহাদে তাকে দাফন করা হবে।

এদিকে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ঘিরে যেকোনো ধরনের মার্কিন-ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটির খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী আবদোল্লাহি বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো হুমকি বা আগ্রাসনের জবাবে দেশটির সশস্ত্র বাহিনী কঠোর প্রতিশোধ নেবে

 

Share: