Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খেলাধুলা / আর্জেন্টিনাকে বিদায়ের ভবিষ্যদ্বাণী ঘানার সেই তান্ত্রিকের - Chief TV

আর্জেন্টিনাকে বিদায়ের ভবিষ্যদ্বাণী ঘানার সেই তান্ত্রিকের - Chief TV

2026-07-03  ডেস্ক রিপোর্ট  32 views
আর্জেন্টিনাকে বিদায়ের ভবিষ্যদ্বাণী ঘানার সেই তান্ত্রিকের - Chief TV
ইংল্যান্ডের একটি ম্যাচে আলোচনায় আসা ঘানার তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার তিনি দাবি করেছেন, শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে শক্তিশালী আর্জেন্টিনাকে বিদায় দেবে নবাগত কেপ ভার্দে।

এর আগে ইংল্যান্ডের একটি ম্যাচ ঘিরে তিনি ব্যাপক আলোচনায় আসেন। ওই ম্যাচ চলাকালে গ্যালারিতে তাকে সাদা পাউডার ছিটাতে দেখা যায় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়।
 
পরে ব্রিটিশ গণমাধ্যম কে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর তিনি কালো জাদুর প্রভাব প্রয়োগ করেছেন, যার কারণে তিনি গোল করতে পারবেন না। সেই ম্যাচে কেইন গোল না পাওয়ায় বিষয়টি আরও আলোচনায় আসে।

নতুন ভবিষ্যদ্বাণীতে বোন্সাম বলেন, কেপ ভার্দে আর্জেন্টিনাকে হারিয়ে পরবর্তী রাউন্ডে যাবে। তবে এই ম্যাচকে ঘিরে তিনি কোনো বিশেষ আচার বা কালো জাদুর কার্যক্রম করবেন কি না, সে বিষয়ে কিছু জানাননি।

আগামী ৪ জুলাই মায়ামির স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে Argentina এবং Cape Verde। ম্যাচটিকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স দেখিয়ে কেপ ভার্দে এরই মধ্যে নজর কাড়ছে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তারা স্পেন ও সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে এবং উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে।

এদিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ নেবে কি না, নাকি মাঠের পারফরম্যান্সই সবকিছু নির্ধারণ করবে—সেটিই এখন দেখার বিষয়।

Share: