Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / নোয়াখালী / বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় টেকনিশিয়ান - Chief TV

বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় টেকনিশিয়ান - Chief TV

2026-07-04  এমরান হোসেন সোহাগ চাটখিল প্রতিনিধি  56 views
বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় টেকনিশিয়ান - Chief TV
বাইক শুধু একটি বাহন নয়, বরং অনুভূতির নাম—সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পিন পোস্টে এমনটাই লিখেছিলেন তরুণ নাজিম।
 
নিজের বাইকের প্রতি ভালোবাসার স্বাক্ষর তার ফেসবুক প্রোফাইল জুড়ে থাকলেও, শেষ পর্যন্ত সেই বাইকেই প্রাণ গেল তার। শুক্রবার রাত ১০টার দিকে চাটখিল বাজার থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তরুণ।

চাটখিল বাজারের সুজন টেলিকমে মোবাইল টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন নাজিম।
 
পেশাগত দক্ষতার পাশাপাশি অমায়িক ব্যবহারের কারণে অল্প সময়ের মধ্যেই এলাকাবাসী ও সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন তিনি। 
 
নিজের কর্মস্থল সোমপাড়া যাওয়ার পথে ঘটা এই দুর্ঘটনা মেনে নিতে পারছেন না তার পরিচিতজনরা। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share: