Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খেলাধুলা / ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি - Chief TV

ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি - Chief TV

2026-07-06  ডেস্ক রিপোর্ট  46 views
ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি - Chief TV

নরওয়ের বিপক্ষে বিশ্বকাপে ব্রাজিলের পরাজয় মেনে নিতে না পেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও ব্রাজিল সমর্থক মাশরুফা শারমীন এ্যানি।

খেলা চলাকালীন ব্রাজিলের পিছিয়ে পড়ার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে তিনি বারবার অসুস্থ হয়ে পড়েন এবং মোট পাঁচবার বমি করেন বলে জানা গেছে। 

অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন প্রদান করেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সহপাঠীরা জানান, বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখছিলেন এ্যানি। শুরু থেকেই তিনি ব্রাজিলের জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন। তবে নরওয়ে প্রথম গোল করার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বমি করতে থাকেন। দ্বিতীয় গোলের পর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

সহপাঠীদের দ্রুত উদ্যোগে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসার পর ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হয়।

উল্লেখ্য, বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল।


Share: