Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / বানারীপাড়ায় বিএনপির সমাপনী উঠান বৈঠক - Chief TV

বানারীপাড়ায় বিএনপির সমাপনী উঠান বৈঠক - Chief TV

2026-02-08  মোঃ সাব্বির হোসেন, বানারীপাড়া প্রতিনিধি  117 views
বানারীপাড়ায় বিএনপির সমাপনী উঠান বৈঠক - Chief TV

বরিশালের বানারীপাড়ায় বিএনপি মনোনীত প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর সমাপনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশনের মাঠে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বরিশাল–২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু।

উপজেলা বিএনপির সভাপতি শাহে আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. দুলাল হোসেন এবং বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।

এছাড়াও উপস্থিত ছিলেন বানারীপাড়া পৌর বিএনপির সভাপতি শাহ ইমরান হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

উঠান বৈঠকে কর্মী-সমর্থকদের উদ্দেশে এস. সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন,
“আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। সেদিন যেন কোনো দল বা গোষ্ঠী জনগণের ভোটাধিকার কেড়ে নিতে না পারে—সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।”

এ সময় অন্যান্য বক্তারাও প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।


Share: