চট্টগ্রামের মিরসরাইয়ে অনুষ্ঠিত যুবদলের বিক্ষোভ সমাবেশে দলের কেন্দ্রীয় সহসভাপতি জিয়াউর রহমান জিয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছে দেশের মানুষ তাদের শাসনামলে সংঘটিত খুন, গুম ও নির্যাতনের ঘটনা ভুলে গেছে। তবে জনগণ এসব ঘটনার বিচার চায় এবং আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার স্বপ্ন বাস্তবায়িত হবে না বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলা যুবদল, মিরসরাই পৌরসভা যুবদল ও বারইয়ারহাট পৌরসভা যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিরসরাই প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং মিরসরাই থানা যুবদলের সমন্বয়কারী এস এ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ফেরদৌস আহমেদ মুন্না, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরী, সহসাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপশন এবং জোরারগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন।
সমাবেশে উপজেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান।