Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / খেলাধুলা / বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা - Chief TV

বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা - Chief TV

2026-05-30  ডেস্ক রিপোর্ট  30 views

বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের মানুষের প্রতি শুভেচ্ছা বার্তা দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিশেষ ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

ভিডিওটিতে বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজ এবং এমিলিয়ানো মার্তিনেজকে ‘ঈদ মোবারক’ বলতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে এএফএ লিখেছে, ‘আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের সব মানুষকে ঈদ মোবারক। ঈদুল আজহা প্রত্যেক পরিবারে শান্তি, সুখ ও অফুরন্ত বরকত বয়ে আনুক।’

তবে ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, এতে ফুটবলারদের বাস্তব চেহারার পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি সংস্করণ ব্যবহার করা হয়েছে। যদিও ভিডিওটি প্রযুক্তিনির্ভর, তবুও বাংলাদেশের মানুষের প্রতি আর্জেন্টিনার শুভেচ্ছা বার্তাটি ভক্তদের কাছে বেশ হৃদয়স্পর্শী হয়ে উঠেছে।

২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশি সমর্থকদের ব্যাপক ভালোবাসা বিশ্বজুড়ে আলোচনায় আসে। বিশ্বকাপ জয়ের পর থেকে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে এক বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিভিন্ন সময় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বার্তা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

এরই ধারাবাহিকতায় এবার পবিত্র ঈদুল আজহার আগে বাংলাদেশিদের আনুষ্ঠানিকভাবে ঈদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা। এই শুভেচ্ছা বার্তা বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
 


Share: