Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / বদলে যাচ্ছে র‌্যাবের নাম - Chief TV

বদলে যাচ্ছে র‌্যাবের নাম - Chief TV

2026-02-03  ডেস্ক রিপোর্ট  97 views
বদলে যাচ্ছে র‌্যাবের নাম - Chief TV

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন নাম নির্ধারণ করা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি জানান, র‍্যাবের নাম পরিবর্তনের বিষয়ে প্রধান উপদেষ্টা ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন। পাশাপাশি বাহিনীর পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ইউনিফর্ম প্রস্তুতের কাজ শুরু হয়েছে এবং শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে ব্যবহার শুরু হবে বলেও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, শুধু নাম নয়—আগের আইনের আলোকে র‍্যাবের দায়িত্ব ও কার্যক্রমেও পরিবর্তন আনা হচ্ছে। গত দেড় বছরে বাহিনীর কাজের ধরনে ইতোমধ্যেই কিছু সংস্কার হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বাহিনীটি গঠনের প্রাথমিক সময়ে ‘র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট)’ নামে পরিচিত ছিল। পরে ‘র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’ নামে কার্যক্রম শুরু করে। ২০০৪ সালে প্রতিষ্ঠিত এই বাহিনীর নাম প্রায় ২২ বছর পর এবার পরিবর্তন করা হচ্ছে।


Share:

ট্যাগস: জাতীয় chief tv chief tv news