Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত - Chief TV

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত - Chief TV

2026-06-21  আন্তর্জাতিক ডেস্ক  8 views
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত - Chief TV

কাতারের আল-শাহানিয়া শহরের শামাল রোডে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। আজ রোববার (২১ জুন) এই দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচ বাংলাদেশিই সিলেট জেলার কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার বাসিন্দা। তারা হলেন— জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। এই দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি একজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসীরা একটি পিকআপ ভ্যানে করে তাদের কর্মস্থলে যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বর্তমানে নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবার ও স্থানীয় প্রবাসীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


Share: