Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আঞ্চলিক / বগুড়ায় গাঁজা সেবনে দুই জনের কারাদণ্ড ও জরিমানা- Chief TV

বগুড়ায় গাঁজা সেবনে দুই জনের কারাদণ্ড ও জরিমানা- Chief TV

2025-11-05  এম. এ. রাশেদ, ধুনট (বগুড়া) প্রতিনিধি  216 views
বগুড়ায় গাঁজা সেবনে দুই জনের কারাদণ্ড ও জরিমানা- Chief TV

বগুড়ার ধুনট উপজেলায় গাঁজা সেবনের অপরাধে দুই যুবককে ১ মাস ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‎মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুজ্জামান এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ রায় প্রদান করেন।

‎জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয় আসামিকে ১ মাস ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

‎সাজাপ্রাপ্তরা হলেন"- ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মৃত আব্দুর সালাম এর ছেলে জোবায়ের হোসেন (২৩) এবং একই এলাকার জামার আলীর ছেলে জিতু মিয়া (২০)।

‎অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুজ্জামান জানান, “মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


Share: