Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / সৌদি বাদশাহের খরচে ওমরাহ পালনের সুযোগ কারা পাবেন? - Chief TV

সৌদি বাদশাহের খরচে ওমরাহ পালনের সুযোগ কারা পাবেন? - Chief TV

2026-06-26  ডেস্ক রিপোর্ট  23 views
সৌদি বাদশাহের খরচে ওমরাহ পালনের সুযোগ কারা পাবেন? - Chief TV
বিশ্বের বিভিন্ন দেশের এক হাজার মুসলিমকে সম্পূর্ণ নিজের খরচে ওমরাহ পালনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।
 
‘গেস্টস অব দ্য কাস্টডিয়ান অব দ্য টু হোলি মস্কস’ নামের বিশেষ রাষ্ট্রীয় কর্মসূচির আওতায় নির্বাচিত মুসল্লিরা এই রাজকীয় আতিথেয়তা লাভ করবেন।
 
পুরো ওমরাহ কার্যক্রমটি সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে সম্পন্ন হবে বলে সৌদি গেজেটের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
 
হিজরি ১৪৪৮ সনের এই কর্মসূচিটি মোট চারটি ধাপে পরিচালিত হবে, যার প্রথম ধাপে এশিয়ার ১৬টি দেশের ২৫০ জন ওমরাহ যাত্রী পবিত্র মক্কা ও মদিনা ভ্রমণের সুযোগ পাবেন।
 
প্রথম ধাপের দেশগুলোর তালিকায় রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার বেশ কয়েকটি রাষ্ট্র।
 
এই মানবিক ও ধর্মীয় উদ্যোগের জন্য বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সৌদি ইসলামী বিষয়ক মন্ত্রী আব্দুললতিফ আল-শেখ।
 
তিনি উল্লেখ করেন, মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করা এবং বিশ্বের বিভিন্ন দেশের আলেম ও প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে সেতুবন্ধন তৈরি করতেই সৌদি নেতৃত্ব এই ওমরাহ সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Share: