Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / বগুড়ার উন্নয়নে শুধু ঘোষণা হয়েছে, কিছু বাস্তবায়ন হয়নি: আতিকুর রহমান রুমন - Chief TV

বগুড়ার উন্নয়নে শুধু ঘোষণা হয়েছে, কিছু বাস্তবায়ন হয়নি: আতিকুর রহমান রুমন - Chief TV

2026-03-16  নিজস্ব প্রতিবেদক, চিফ টিভি:  45 views
বগুড়ার উন্নয়নে শুধু ঘোষণা হয়েছে, কিছু বাস্তবায়ন হয়নি: আতিকুর রহমান রুমন - Chief TV

বিগত ১৭ বছর বগুড়ার উন্নয়নে শুধু ঘোষণা হয়েছে, কিন্তু কিছুই বাস্তবায়ন হয়নি। শুধু বগুড়া নয় দেশের প্রত্যেকটি জেলার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সব পরিকল্পনা করে রেখেছেন। ধৈর্য ধরে এগিয়ে চললে বগুড়া একটি মডেল সিটি হিসেবে গড়ে উঠতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।  

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলশান শুটিং ক্লাবে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, বগুড়া থেকে ঢাকায় যাতায়াত সহজ করার জন্য ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে।  এতে উত্তরাঞ্চলের জেলাগুলোর সাথে ঢাকায় যাতায়াত সহজ হয়ে যাবে। বগুড়াকে মডেল সিটি হিসেবে গড়ে তুলতে বগুড়াবাসীর কাছে সরকারকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার সভাপতি মারুফা রহমান বলেন,'শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত কয়েকবছর আমাদের বগুড়া অবহেলিত ছিল। আমরা বলছিনা আমরা সব চাই। বগুড়াসহ অবহেলিত জেলাগুলোকে এগিয়ে নিতে আমরা সরকারকে সহযোগিতা করবো। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের বগুড়াকে এগিয়ে নিয়ে যাবো।'

এসময় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজন মাহমুদ, বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার উপদেষ্টা সংগীতশিল্পী খুরশীদ আলম, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, রুমানা মোর্শেদ কনকচাঁপা, সুরকার ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খান,সহ-সভাপতি আদনান আজাদসহ সংগঠনের সদস্য ও বগুড়ার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।


Share: