Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, জলাবদ্ধতা নিরসনের আশ্বাস - Chief TV

বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, জলাবদ্ধতা নিরসনের আশ্বাস - Chief TV

2026-07-10  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  29 views
বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, জলাবদ্ধতা নিরসনের আশ্বাস - Chief TV

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সরেজমিনে পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। পরিদর্শন শেষে তিনি দ্রুত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বৃহস্পতিবার বিদ্যালয় পরিদর্শনের সময় ইউএনও মাঠ, শ্রেণিকক্ষের আশপাশ ও জলাবদ্ধ এলাকাগুলো ঘুরে দেখেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের যাতায়াত ও পাঠদান ব্যাহত হচ্ছে। বিষয়টি পরিদর্শনের পর ইউএনও বলেন, শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনওর এই আশ্বাসে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত স্থায়ী সমাধানের প্রত্যাশা করেছেন।


Share: