Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / নির্বাহী প্রকৌশলীর অনিয়মে ফেরত যাচ্ছে প্রায় ৫০ কোটি টাকা - Chief TV

নির্বাহী প্রকৌশলীর অনিয়মে ফেরত যাচ্ছে প্রায় ৫০ কোটি টাকা - Chief TV

2026-07-05  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  41 views
নির্বাহী প্রকৌশলীর অনিয়মে ফেরত যাচ্ছে প্রায় ৫০ কোটি টাকা - Chief TV
গাইবান্ধা পৌরসভার এক নির্বাহী প্রকৌশলীর সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও চরম গাফিলতির কারণে উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত প্রায় ৫০ কোটি টাকা ফেরত যাওয়ার উপক্রম হয়েছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
 
সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গাইবান্ধা পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজের জন্য মোট ৮২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে তিন ধাপে প্রায় ৩০ কোটি টাকার কাজের বরাদ্দ ছাড় দেওয়া হলেও, বাকি টাকা আটকে রয়েছে। অভিযোগ উঠেছে, গাইবান্ধা

পৌরসভায় কর্মরত নির্বাহী প্রকৌশলী ,,এ এস এম শরিফুল ইসলাম ডাকুয়া,,সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে নিজের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার জন্য নানামুখী কূটকৌশলের আশ্রয় নিচ্ছেন।

তার বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে রংপুরের ‘রানা বিল্ডার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিম্নমানের কাজ করার সুযোগ করে দেওয়া এবং অন্যান্য বৈধ ঠিকাদারদের কাজে নানাভাবে হয়রানিসহ গোপনে অর্থ দাবি করার গুরুতর অভিযোগ উঠেছে।

এ ছাড়া, সরকারি কর্মচারীদের স্বাভাবিক বদলির আদেশ বাতিল করে তিনি দীর্ঘদিন ধরে একই পৌরসভায় খুঁটির জোরে অবস্থান করছেন। তার এমন স্বেচ্ছাচারিতা ও গাফিলতির কারণেই উন্নয়ন প্রকল্পের বিশাল অঙ্কের অর্থ ফেরত যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, যা গাইবান্ধা পৌর এলাকার উন্নয়নকে চরমভাবে বাধাগ্রস্ত করছে।

এই দুর্নীতি ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের পরও ওই নির্বাহী প্রকৌশলী কীভাবে বহাল তবিয়তে একই কর্মস্থলে আছেন—তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ

বিষয়ে জানতে সংশ্লিষ্ট দপ্তরের প্রকল্প পরিচালক (পিডি) ও নির্বাহী প্রকৌশলী ,নারায়ন চন্দ্র সরকার। এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, টাকা ফেরত যাওয়ার কোনো সুযোগ বা অপশন নেই। কাজ বণ্টনের পুরো প্রক্রিয়াটি অনলাইন লটারির (ই-জিপি) মাধ্যমে স্বচ্ছতার সাথে সম্পন্ন করার কথা জানান তিনি।

Share: