Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন - Chief TV

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন - Chief TV

2026-01-27  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  163 views
আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন - Chief TV

নীলফামারী সদর উপজেলার উলজেলায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) রাতে জেলা শহরের টুপামারী ইউনিয়নের মডেল মসজিদ সংলগ্ন এলাকায় জামায়াতের আয়োজিত নির্বাচনী পথসভায় তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

যোগদানের সময় তাদের ফুল দিয়ে স্বাগত জানান নীলফামারী-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন টুপামারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সহিদুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সভাপতি আউয়াল হোসেন এবং সাবেক ছাত্রদল কর্মী সোহেল ইসলামসহ অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক।

জামায়াতে যোগদানের বিষয়ে বিএনপির সাবেক নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭ বছর ধরে তারা নির্যাতনের শিকার হয়েছেন। অথচ যাদের দ্বারা তারা নির্যাতিত হয়েছেন, সেই নেতাকর্মীদের বিএনপি এখন তাদের দলে অন্তর্ভুক্ত করছে। এতে তাদের ত্যাগ ও কষ্টের কোনো মূল্যায়ন হচ্ছে না। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপির দৃশ্যমান অবস্থান না থাকায় তারা হতাশ হয়ে পড়েন।

এইসব কারণে তারা ‘হ্যাঁ’ ভোট বাস্তবায়ন এবং ইসলামী আইন প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

পথসভায় আল ফারুক আব্দুল লতিফ বলেন, “একটি রাজনৈতিক দলের দুর্নীতি ও চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে প্রায় ৫০ জন নেতাকর্মী বিএনপি ছেড়ে আজ জামায়াতের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা তাদের আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি। জামায়াতের আদর্শ ও জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনা অনুযায়ী দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা আমাদের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।”


Share: