Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / পাবনা / বজ্রপাতে যুবকের মৃত্যু, শোকের ছায়া গ্রামে - Chief TV

বজ্রপাতে যুবকের মৃত্যু, শোকের ছায়া গ্রামে - Chief TV

2026-06-29  মো: সজিব হোসেন, পাবনা প্রতিনিধি  54 views
বজ্রপাতে যুবকের মৃত্যু, শোকের ছায়া  গ্রামে - Chief TV
পাবনা সদর,উপজেলার দাপুনিয়া ইউনিয়নের খোঁকড়া গ্রামে বজ্রপাতে রবি প্রামাণিক নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি মৃত বয়েন প্রামাণিকের ছোট ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (আজ) আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটের দিকে নিজ বাড়ির বাথরুমে থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাতের ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে এগিয়ে এলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এই আকস্মিক ঘটনায় খোঁকড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো পরিবেশ ভারী হয়ে উঠেছে। প্রতিবেশী ও স্থানীয়রা জানান, রবি প্রামাণিক ছিলেন শান্ত স্বভাবের ও সবার প্রিয় একজন মানুষ।

রবি প্রামাণিকের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। মহান আল্লাহর কাছে তাঁর রূহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানানো হয়েছে গভীর সমবেদনা।

Share: