Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খেলাধুলা / ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কে, জানাল ‘জ্যোতিষী’ বিড়াল মিলু! - Chief TV

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কে, জানাল ‘জ্যোতিষী’ বিড়াল মিলু! - Chief TV

2026-07-05  ডেস্ক রিপোর্ট  56 views
ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কে, জানাল ‘জ্যোতিষী’ বিড়াল মিলু! - Chief TV
বিশ্বকাপের নক-আউট পর্বের উত্তেজনা তুঙ্গে। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ‘জ্যোতিষী’ বিড়াল মিলু।
 
একের পর এক নিখুঁত পূর্বাভাস দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই বিড়ালটি এবার ব্রাজিল ও নরওয়ের হাইভোল্টেজ ম্যাচ নিয়ে তার নতুন ভবিষ্যদ্বাণী দিয়েছে।
 
মিলুর গণনা অনুযায়ী, রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় অনুষ্ঠিত ম্যাচে নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

মিলুর মালিক নাতান পিনহেইরো জানান, অত্যন্ত সাধারণ অথচ অভিনব এক পদ্ধতিতে মিলু তার পূর্বাভাস দিয়ে থাকে। ম্যাচের আগে দুই দলের পতাকা লাগানো দুটি আলাদা বাটিতে খাবার রাখা হয়।
 
মিলু যে বাটি থেকে খাবার খাওয়া শুরু করে, সেই দলকেই বিজয়ী হিসেবে ধরে নেওয়া হয়। এখন পর্যন্ত এই পদ্ধতিতে মিলুর দেওয়া অধিকাংশ পূর্বাভাসই সঠিক প্রমাণিত হয়েছে। যদিও শনিবার আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচে মিলুর একটি পূর্বাভাস ভুল হয়েছে, তবুও সেলেসাও সমর্থকদের মধ্যে তার ওপর আস্থা এখনো অটুট।

তবে এই ভবিষ্যদ্বাণী নিয়ে সমালোচনার ঝড়ও কম নয়। নেটিজেনদের একাংশের অভিযোগ, মালিক নাতান কারসাজি করে বিড়ালটিকে নির্দিষ্ট বাটির দিকে পরিচালিত করেন।
 
যদিও নাতান পিনহেইরো বরাবরের মতোই এসব অভিযোগ অস্বীকার করে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা দাবি করেছেন। মিলুর এই পূর্বাভাস কতটা সত্য হয়, তা দেখার জন্য এখন অপেক্ষায় রয়েছেন সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা।

Share: