নরওয়ের কোচ স্তল সুলবাকেন বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ের আগে ব্রাজিলকে নিয়ে কিছুটা বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন।
সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য এই হাইভোল্টেজ ম্যাচের আগে তিনি দাবি করেছেন, ব্রাজিল এখন আর আগের মতো সেই বিশাল ফেভারিট বা বড় মাপের দল নেই।
ইতিহাস বলছে, নরওয়ের বিপক্ষে চারবারের দেখায় ব্রাজিল কখনোই জিততে পারেনি। ১৯৯৮ সালের বিশ্বকাপে নরওয়ের কাছে ২-১ গোলের হার সেলেসাওদের জন্য এক তিক্ত স্মৃতি।
ইতিহাস বলছে, নরওয়ের বিপক্ষে চারবারের দেখায় ব্রাজিল কখনোই জিততে পারেনি। ১৯৯৮ সালের বিশ্বকাপে নরওয়ের কাছে ২-১ গোলের হার সেলেসাওদের জন্য এক তিক্ত স্মৃতি।
এই পরিসংখ্যান এবং আর্লিং হালান্ডের দুর্দান্ত ফর্ম নরওয়ে কোচকে আত্মবিশ্বাসী করে তুলেছে। সুলবাকেন বলেন, ‘ব্রাজিলকে নিয়ে আমি খুব বেশি ভীত নই, কারণ তারা আগের মতো সেই অপ্রতিদ্বন্দ্বী দল নয়। আমরাও ভালো ছন্দে আছি এবং নিজেদের আক্রমণাত্মক খেলার ধরনে বিশ্বাসী।’
তবে ব্রাজিলকে হালকাভাবে নিলেও নরওয়ের রক্ষণভাগ নিয়ে সতর্ক রয়েছেন সুলবাকেন। তিনি জানেন, ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে ৯০ বা ১২০ মিনিট রক্ষণ সামলে সেরা ছন্দ বজায় রাখাটা বড় চ্যালেঞ্জ।
তবে ব্রাজিলকে হালকাভাবে নিলেও নরওয়ের রক্ষণভাগ নিয়ে সতর্ক রয়েছেন সুলবাকেন। তিনি জানেন, ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে ৯০ বা ১২০ মিনিট রক্ষণ সামলে সেরা ছন্দ বজায় রাখাটা বড় চ্যালেঞ্জ।
তিনি স্পষ্ট করেছেন যে, ব্রাজিল কেবল রক্ষণভাগ নিয়ে বসে থাকার মতো দল নয়, তাই তাদের সেরা ছন্দে থেকেই লড়াই করতে হবে। টুর্নামেন্টে ইতিমধ্যে ৫ গোল করা গোলমেশিন আর্লিং হালান্ডই এখন নরওয়ের জয়ের মূল ভরসা। এখন দেখার বিষয়, সুলবাকেনের এই আত্মবিশ্বাস মাঠে ব্রাজিলের বিপক্ষে কতটুকু কার্যকর হয়।