Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / বিনোদন / চেনা যায় এই অভিনেত্রীকে - Chief TV

চেনা যায় এই অভিনেত্রীকে - Chief TV

2026-01-18  ডেস্ক রিপোর্ট  118 views
চেনা যায় এই অভিনেত্রীকে - Chief TV

প্রথম দেখায় কাউকেই চেনার উপায় নেই—উশকোখুশকো চুল, ময়লা পোশাক আর মুখজুড়ে কালচে মেকআপ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমনই একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে আলোচনা।

ভিডিওতে দেখা যায়, ভবঘুরে বা মানসিকভাবে বিপর্যস্ত এক নারীর ভূমিকায় দাঁড়িয়ে আছেন একজন। হঠাৎ উচ্চস্বরে কথা বলতে শুরু করেন তিনি। কেউ একজন তার দিকে বল ছুড়ে মারলে সেটির বিচার চান ওই নারী। ঠিক সেই মুহূর্তে মোটরসাইকেলে করে ঘটনাস্থলে হাজির হন অভিনেতা ফারহান আহমেদ জোভান। তাকে দেখামাত্রই তেড়ে যান ওই নারী এবং অস্বাভাবিক আচরণ করতে থাকেন। পুরো ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন জোভান নিজেই। মজার ছলে তিনি ক্যাপশনে লেখেন, ‘ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইব!’

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শুরুতে অনেকেই বুঝতে পারেননি, এই ব্যতিক্রমী লুকের মানুষটি কে। পরে জানা যায়, ভবঘুরে নারীর চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। এটি একটি নাটকের শুটিংয়ের দৃশ্য, যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন জোভান।

ভিডিও প্রকাশের পর দর্শক ও ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই মন্তব্য করেন, প্রথম দেখায় কেয়া পায়েলকে চেনাই যায়নি। কেউ লিখেছেন, ‘অভিনয় এক কথায় দুর্দান্ত!’ আবার কেউ তার মেকআপ ও চরিত্রায়ণের প্রশংসা করে বলেন, ‘চরিত্রের সঙ্গে একদম মানানসই।’ চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে নতুনভাবে উপস্থাপনের সাহসিকতার জন্য অভিনেত্রীর প্রশংসা করছেন নেটিজেনরা।

চেনা যায় এই অভিনেত্রীকে
 

গ্ল্যামার ও সাবলীল অভিনয়ের জন্য পরিচিত কেয়া পায়েল এই ভিন্নধর্মী লুক ও চরিত্রে অভিনয়ের মাধ্যমে আবারও প্রমাণ করলেন, চরিত্রের দাবি থাকলে তিনি নিজেকে সম্পূর্ণ ভিন্নভাবে মেলে ধরতে প্রস্তুত—এটাই একজন দক্ষ অভিনেত্রীর পরিচয়।


Share: