Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / শিল্পচর্চায় নিজের স্বপ্ন বুনছেন উনাইজা খান রায়ান-chief tv

শিল্পচর্চায় নিজের স্বপ্ন বুনছেন উনাইজা খান রায়ান-chief tv

2026-07-17  বিনোদন ডেস্ক  39 views
শিল্পচর্চায় নিজের স্বপ্ন বুনছেন উনাইজা খান রায়ান-chief tv
একাধারে মডেলিং,বিজ্ঞাপন এবং নাটকে অভিনয়ের মাধ্যমে নতুন করে মিডিয়া জগতে বিচরণ করতে যাচ্ছেন তিনি। অবশ্য নিজ মেধা গুণে শোবিজ অঙ্গনে একের পর এক নতুন নতুন কাজে যুক্ত হয়ে ইতোমধ্যে আলোচনায় এসেছেন তিনি।
 
 
রাজধানীর ধানমন্ডিতে বেড়ে উঠেছে উনাইজা খান রায়ান ছোটবেলা থেকেই শোবিজ অঙ্গনের সঙ্গে যুক্ত। খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়ানোর সুযোগ পান তিনি। ক্লাস ওয়ানে পড়াকালীন শিশু শিল্পী হিসেবে একটি পোশাক ব্র্যান্ডের ফটোশুটের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। সেই শুরু থেকে ধীরে ধীরে বিজ্ঞাপন ও অভিনয়ের জগতে নিজের অবস্থান তৈরি করে চলেছেন তিনি।
 
এ পর্যন্ত প্রায় ১৫টি টেলিভিশন বিজ্ঞাপনে (টিভিসি) কাজ করেছেন উনাইজা। বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে তার প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। বিজ্ঞাপনের পাশাপাশি অভিনয়েও নিয়মিত কাজ করছেন তিনি। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) তার অভিনীত তিনটি নাটক এবং চ্যানেল আইয়ে একটি নাটক প্রচার হয়েছে। ছোট পর্দায় তার অভিনয় প্রশংসাও কুড়িয়েছে।
বর্তমানে উনাইজার ব্যস্ততা দুটি নতুন মিউজিক ভিডিও নিয়ে। এরই মধ্যে ভিডিও দুটির শুটিংয়ের কাজ চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিগগিরই এগুলো প্রকাশ করা হবে। নতুন এই কাজ দুটি নিয়ে বেশ আশাবাদী উনাইজা। তার বিশ্বাস, দর্শক তার নতুন উপস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন।
 
 
অভিনয়ের পাশাপাশি পড়াশোনাকেও সমান গুরুত্ব দিচ্ছেন তিনি। বর্তমানে রাজধানীর ধানমন্ডি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করছেন। শিক্ষা ও শোবিজ, দুই ক্ষেত্রেই ভারসাম্য রেখে এগিয়ে যেতে চান এই তরুণ মুখ।
 
 
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উনাইজা খান রায়ান বলেন, অভিনয়ই তার সবচেয়ে প্রিয় জায়গা। নিজেকে একজন দক্ষ ও জনপ্রিয় অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে চান তিনি। ভালো গল্প, শক্তিশালী চরিত্র এবং দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে পারে এমন কাজের মাধ্যমে দীর্ঘদিন বিনোদন অঙ্গনে নিজের অবস্থান তৈরি করাই তার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে প্রতিনিয়ত নিজেকে নানাভাবে প্রস্তুত করছেন তিনি। শিল্পর্চার পথে উনাইজা খান রায়ান এগিয়ে যাবেন বলিষ্ঠ পদক্ষেপে। এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তার জন্য নিরন্তর শুভকামনা।


 


Share: