Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / চলুন জেনে নেই কে কত আসন পেতে পারে - Chief TV

চলুন জেনে নেই কে কত আসন পেতে পারে - Chief TV

2026-02-10  ডেস্ক রিপোর্ট  135 views
চলুন জেনে নেই কে কত আসন পেতে পারে - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার তিনটি পৃথক গবেষণা সংস্থা তিন ধরনের জনমত জরিপের ফল প্রকাশ করেছে। এসব জরিপে ভোটের সম্ভাব্য চিত্রে ভিন্নতা দেখা গেলেও দুটি জরিপে বিএনপি বড় ব্যবধানে এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে। অন্যদিকে একটি জরিপে বিএনপি ও জামায়াতের মধ্যে প্রায় সমান শক্তির লড়াইয়ের আভাস পাওয়া গেছে। পাশাপাশি গণভোট বিষয়ে এক জরিপে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনও সিদ্ধান্তহীন বলে উঠে এসেছে।

বড় নমুনার জরিপে বিএনপি জোটের এগিয়ে থাকার পূর্বাভাস

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের থ্রিডি সেমিনার হলে সোমবার বিকেলে তাদের জরিপের ফল প্রকাশ করে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি)। সংস্থাটি জানায়, এবারের নির্বাচন ঘিরে পরিচালিত জরিপগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় পরিসরের গবেষণা।

ইএএসডির জরিপ অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় ২০৮টি আসনে জয় পেতে পারে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেতে পারে ৪৬টি আসন। এ ছাড়া জাতীয় পার্টি ৩টি, অন্যান্য দল ৪টি এবং স্বতন্ত্র প্রার্থীরা প্রায় ১৭টি আসনে জয়ী হতে পারেন বলে জরিপে উল্লেখ করা হয়।

সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার জানান, দেশের ৩০০ সংসদীয় আসনেই প্রাইমারি স্যাম্পলিং ইউনিট (পিএসইউ) পদ্ধতিতে জরিপ পরিচালনা করা হয়। মোট ৪১ হাজার ৫০০ জন উত্তরদাতার তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ করা হয়েছে।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষ ছিলেন প্রায় ৬৪ শতাংশ এবং নারী ৩৬ শতাংশ। বয়সভিত্তিক হিসাবে তরুণ ভোটারদের (১৮–৩০ বছর) অংশগ্রহণ ছিল প্রায় ৩৭ শতাংশ

পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে সমর্থন জানিয়েছেন ৬৮ শতাংশ উত্তরদাতা। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন ১৪ শতাংশ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে মত দিয়েছেন ২ শতাংশ। এ বিষয়ে মত দিতে অনিচ্ছুক ছিলেন ১৬ শতাংশ উত্তরদাতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএএসডির উপদেষ্টা কাজী সাইফউদ্দীন বেননূর।

ন্যাশনালিস্ট রিসার্চ সেলের জরিপেও বিএনপির বড় ব্যবধান

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে ন্যাশনালিস্ট রিসার্চ সেল তাদের জরিপের ফল প্রকাশ করে। এতে বলা হয়, জরিপে অংশ নেওয়া মানুষের মধ্যে ৭৭ শতাংশ বিএনপির প্রতি সমর্থন জানিয়েছেন। জামায়াতে ইসলামীকে সমর্থন করেছেন ১৬ শতাংশ, জাতীয় নাগরিক পার্টিকে ৩ শতাংশ এবং জাতীয় পার্টিকে ২ শতাংশ। অন্যান্য দলগুলোর প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র ১ শতাংশ উত্তরদাতা।

সংস্থাটি জানায়, সারা দেশের ৩০০ জন সাধারণ নাগরিকের মতামতের ভিত্তিতে এই জরিপ পরিচালনা করা হয়। নির্বাচনে কারা ক্ষমতায় আসতে পারে, গণভোট, নির্বাচনী পরিবেশ এবং আগামী সরকারের প্রতি প্রত্যাশা—এই চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে জরিপটি করা হয়েছে।

আইআইএলডির জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

অন্যদিকে, রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল’ অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি) তাদের জরিপের ফল প্রকাশ করে। এই জরিপে দেখা গেছে, বিএনপি জোট পেতে পারে ৪৪ দশমিক ১ শতাংশ ভোট, আর জামায়াত জোট পেতে পারে ৪৩ দশমিক ৯ শতাংশ ভোট—যা প্রায় সমান।

এ জরিপে জাতীয় পার্টির প্রতি সমর্থন দেখিয়েছেন ১ দশমিক ৭ শতাংশ ভোটার। পাশাপাশি ৬ দশমিক ৫ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা এখনও ভোটের সিদ্ধান্ত নেননি।

আইআইএলডির নির্বাহী পরিচালক শফিউল আলম জানান, ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১৬ দিন ধরে জরিপটি চালানো হয়। দেশের সব ৩০০টি সংসদীয় আসনে ইউনিয়ন ও হোল্ডিং লটারির মাধ্যমে বাছাই করে তথ্য সংগ্রহ করা হয়। জরিপে অংশ নেন ৬৩ হাজার ১১৫ জন ভোটার, যার মধ্যে প্রায় ৫৮ শতাংশ পুরুষ

গণভোটে বড় অংশ এখনও সিদ্ধান্তহীন

গণভোট বিষয়ে প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ৪৯ শতাংশ মানুষ এখনও সিদ্ধান্ত নেননি। অন্যদিকে ৩০ শতাংশ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে এবং ২১ শতাংশ ‘না’ ভোটের পক্ষে মত দিয়েছেন।


Share:

ট্যাগস: chief tv chief tv news জাতীয়