চাঁদপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী আখনের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়।
উক্ত কর্মসূচিতে ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা এবং বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
সংক্ষিপ্ত পথসভায় মোহাম্মদ আলী আখন বলেন, “এলাকার দীর্ঘদিনের সমস্যা যেমন নদী ভাঙন, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সমাধানের জন্য ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি।”
গণসংযোগে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচি শেষে দেশ ও জাতির কল্যাণ এবং প্রার্থীর সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।