Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আঞ্চলিক / চট্টগ্রামে আগুন নেভাতে যোগ দিয়েছে সেনা ও নৌবাহিনী - Chief TV

চট্টগ্রামে আগুন নেভাতে যোগ দিয়েছে সেনা ও নৌবাহিনী - Chief TV

2025-10-16  ডেস্ক রিপোর্ট  134 views
চট্টগ্রামে আগুন নেভাতে যোগ দিয়েছে সেনা ও নৌবাহিনী - Chief TV

চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড)-এর একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘আদম ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ ভবনের আটতলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা নিচের দুই তলায় ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুপুর ২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যরাও উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন।

জানা গেছে, কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত তোয়ালে ও অন্যান্য কাপড়জাত সামগ্রী তৈরি করা হতো। প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি জটিল আকার নেয়।

ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দিন জানান, ভবনের ৬ ও ৭ তলায় ধোঁয়ার মধ্যে আটকে পড়া ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই নিরাপদে নেমে এসেছে।

চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, “আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অভিযান চলছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।”


Share: