Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / এমপির বরাদ্দে উত্তর বড়ভিটায় ২৫০ ফুট সড়কের উদ্বোধন-chief tv

এমপির বরাদ্দে উত্তর বড়ভিটায় ২৫০ ফুট সড়কের উদ্বোধন-chief tv

2026-07-17  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  56 views
এমপির বরাদ্দে উত্তর বড়ভিটায় ২৫০ ফুট সড়কের উদ্বোধন-chief tv
বৃহস্পতিবার উত্তর বড়ভিটা তেলিপাড়ায় রশিদুল ইসলামের বাড়ি থেকে তেলিপাড়া পর্যন্ত ২৫০ ফুট সড়কের উদ্বোধন অনুষ্ঠিত হয়। স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ লাঘব এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সড়কটি নির্মাণ করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা যুববিভাগের সেক্রেটারি ও বড়ভিটা ইউনিয়ন টিমের সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বড়ভিটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মাওলানা আমিনুর রহমান, ইউনিয়ন টিমের সদস্য ও ১ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জিয়াউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।

এ সময় মোস্তাফিজুর বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের চলাচল আরও সহজ করতে এ ধরনের উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে। সড়কটি নির্মাণের ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে সুবিধা হবে এবং এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে।

 

Share: