চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ‘টিআর পরিবহন’ নামক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগেছে। এতে বাসটিতে থাকা অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার বেলা ৩টার দিকে লোহাগাড়ার লোহারদিঘী পাড় পুকুর এলাকার আল মদিনা কমিউনিটি সেন্টারের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের পরিচয় পাওয়া গেছে; তাঁরা হলেন— জিন্নাত, জান্নাতি, রেখা, আরাফ, সুমাইয়া, সাব্বির, রিয়াদ, মতি, নাঈম ও তারেক। তারা সবাই বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বাসের যাত্রী গোলাম মোস্তফা জানান, গাড়িটি মহাসড়কের আধুনগর এলাকা পার হওয়ার পর থেকেই চালক অত্যন্ত বেপরোয়া ও অনিয়ন্ত্রিতভাবে গাড়িটি চালাচ্ছিলেন বলে মনে হচ্ছিল।
বাসের যাত্রী গোলাম মোস্তফা জানান, গাড়িটি মহাসড়কের আধুনগর এলাকা পার হওয়ার পর থেকেই চালক অত্যন্ত বেপরোয়া ও অনিয়ন্ত্রিতভাবে গাড়িটি চালাচ্ছিলেন বলে মনে হচ্ছিল।
এর কিছুক্ষণ পরই আল মদিনা কমিউনিটি সেন্টারের কাছাকাছি পৌঁছালে বাসটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বড় গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। ধাক্কার তীব্রতায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা রক্তাক্ত হন।
দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এগিয়ে এসে আহতদের দ্রুত উদ্ধার করেন। তাদের প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাঁদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দীন চৌধুরী জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় এবং দুর্ঘটনা কবলিত টিআর পরিবহনের বাসটিকে জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।