Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ - Chief TV

ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ - Chief TV

2025-12-28  ডেস্ক রিপোর্ট  88 views
ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ - Chief TV

বগুড়ার পৈতৃক আসনের পর এবার রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচনী লড়াইয়ে নামার জোর প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে তার পক্ষে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

গুলশান ও বনানী নিয়ে গঠিত এই অভিজাত আসনে বিএনপির শীর্ষ নেতার আগমনের খবরে রাজনৈতিক মহলে এখন নতুন সমীকরণ শুরু হয়েছে।

এদিকে তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের ভোটার হওয়ার প্রক্রিয়াও এখন চূড়ান্ত পর্যায়ে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের এনআইডি উইং তাদের পরিচয়পত্র প্রস্তুতের বিষয়টি নিশ্চিত করেছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলের মধ্যে কমিশন সভায় অনুমোদনের পর তারা আনুষ্ঠানিকভাবে গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। নিয়ম অনুযায়ী, ভোটার তালিকায় নাম ওঠার পর মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য তারা মাত্র একদিন সময় পাবেন।

এদিন বগুড়ার পর ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র তোলায় দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই দ্বিমুখী শক্ত অবস্থান নির্বাচনী লড়াইয়ে বিএনপিকে এক বিশেষ সুবিধাজনক জায়গায় নিয়ে যাবে। এখন সবার নজর নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক অনুমোদনের দিকে, যা সম্পন্ন হলেই চূড়ান্ত হবে তার সরাসরি সংসদ নির্বাচনে অংশগ্রহণের পরবর্তী ধাপ।


Share:

Single Page