Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / ধানের শীষের বিজয়ের লক্ষ্যে লক্ষ্মীপুর ৪ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক - Chief TV

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে লক্ষ্মীপুর ৪ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক - Chief TV

2026-02-03   114 views
ধানের শীষের বিজয়ের লক্ষ্যে লক্ষ্মীপুর ৪ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় আলী শেখ বাড়ির উঠোনে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন বেপারীর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মোঃ শামছুল আলমের পরিচালনায় বৈঠকে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নূরুল ইসলাম নূরু ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ সুমন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গফুর বেপারী এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাছির খান।

এছাড়া বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক সদস্য মোঃ বিল্লাল হোসেন বেপারী ও ইউনিয়ন বিএনপির সদস্য তাজুল ইসলাম জমাদার।

বৈঠকে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ আহমেদ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন পগু পাটোয়ারী, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার জমাদারসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


Share: