Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / প্রশাসন / ধুনটে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সদস্য গ্রেপ্তার - Chief TV

ধুনটে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সদস্য গ্রেপ্তার - Chief TV

2025-12-27  এম. এ. রাশেদ, ধুনট (বগুড়া) প্রতিনিধি  170 views
ধুনটে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সদস্য গ্রেপ্তার - Chief TV

বগুড়ার ধুনটে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ পুলিশের অভিযানে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে মোঃ সোলিম আহেম্মদ (৩০) নামের এক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গত বুধবার রাতে ধুনট উপজেলার নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোলিম আহেম্মদ ১নং নিমগাছী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সদস্য এবং জয়শিং গ্রামের মোঃ ছেরাফ আলী ওরফে তবুর ছেলে।

‎ মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে ধুনট বাজারের হোটেল আরাফাত ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে প্রবেশ করে হামলা চালায়। এ সময় বিএনপি নেতাকর্মীদের মারধর করা হয় এবং কার্যালয় ভাঙচুরসহ ব্যানারে অগ্নিসংযোগ করা হয়।

‎ এ ঘটনায় ২০২৪ সালের ১২ নভেম্বর যুবদল নেতা ইমদাদুল হক রনি বাদী হয়ে আওয়ামী লীগের ৬১ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে সোলিম আহেম্মদকে গ্রেপ্তার করা হয়েছে।

‎ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. মোস্তাফিজ আলম জানান, মামলার এজাহারে গ্রেপ্তারকৃত আসামির নাম উল্লেখ না থাকলেও তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Share: