Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল - Chief TV

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল - Chief TV

2025-12-28  ডেস্ক রিপোর্ট  130 views
দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল - Chief TV

দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্রদাখিল করেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি মাহবুব আহমেদ, আবু বকর সিদ্দিক, আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্নাসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দলসহ বিএনপির অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলের পর জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল বলেন, ‘খালেদা জিয়া আমাদের দিনাজপুরের কন্যা। তার পক্ষে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা আশাবাদী বিপুল ভোটে তিনি জিতবেন। এ পর্যন্ত তিনি ২৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আমরা আশা করছি এবারো তিনি এই আসনে বিপুল ভোটে বিজয়ী হবেন। তিনি অসুস্থ তার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ যেন সুস্থ করে তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন ও দেশ গড়ার কাজে অংশ নিতে পারেন।’


Share: