Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / সিলেট বিভাগ / সারাদেশ / মৌলভীবাজার / দক্ষিণ শাহবাজপুরে ৪ তারিখের জনসভাকে সামনে রেখে জামায়াতের প্রচার মিছিল - Chief TV

দক্ষিণ শাহবাজপুরে ৪ তারিখের জনসভাকে সামনে রেখে জামায়াতের প্রচার মিছিল - Chief TV

2025-12-04  শাহরিয়ার শাকিল, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি  205 views
দক্ষিণ শাহবাজপুরে ৪ তারিখের জনসভাকে সামনে রেখে জামায়াতের প্রচার মিছিল - Chief TV

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিস বাজারে  মৌলভীবাজার -১(বড়লেখা ও জুড়ি) আসনে জামায়াতের মনোনীত সাংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলামের  নির্বাচনী জনসভা কে সামনে রেখে  ৯নং ওয়াড জামায়াতের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর)   এশার নামাজের পরেই  মোহাম্মদনগর বাজারে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের জামায়াত সেক্রেটারী আব্দুল লতিফের নেতৃত্বে  প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এ-সময় উপস্থিত ছিলেন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের জামায়াতের ৯নং ওয়াড সভাপতি ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ মাওলানা কবির হোসাইন প্রমুখ।

উল্লেখ্যঃ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর)   বিকেল ৪ ঘটিকার সময় বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিস বাজার লাইটেস স্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামের নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় সকল শ্রেণির মানুষের উপস্থিতি কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দগন।
 


Share: