Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত করতে দাঁড়িপাল্লার বিকল্প নেই - Chief TV

দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত করতে দাঁড়িপাল্লার বিকল্প নেই - Chief TV

2026-02-01  সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি  117 views
দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত করতে দাঁড়িপাল্লার বিকল্প নেই - Chief TV

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লা মার্কার কোনো বিকল্প নেই। তিনি বলেন, “আপনারা দাঁড়িপাল্লার পক্ষে হ্যাঁ ভোট দিন। বিগত ফ্যাসিবাদী শাসনামলে শুধু জেলার পরিচয়ের কারণে আপনারা আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন। আমি অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর সিদ্ধান্ত নিয়েছি—রাজনৈতিক কারণে বাংলাদেশের কোনো জেলাকে আর বৈষম্যের শিকার করা যাবে না।”

শনিবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়ার আদমদীঘি উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আপনাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় রেলওয়ে যানজট নিরসনে একটি আন্ডারপাস নির্মাণ করতে চাই। একইভাবে দুপচাঁচিয়া পৌরসভায় যানজট নিরসনে একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কলকারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।”

উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়া–৩ (আদমদীঘি–দুপচাঁচিয়া) আসনে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী নূর মুহাম্মাদ আবু তাহেরকে পরিচয় করিয়ে দেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, হাফেজ আব্দুন নূর, বগুড়া–৩ আসনের প্রার্থী নূর মুহাম্মাদ আবু তাহের, বগুড়া–৪ আসনের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, আদমদীঘি উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম রব্বানী, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আদমদীঘি উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. ইউনূছ আলী, সহকারী সেক্রেটারি মাও. আব্দুল জব্বার, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জিএস আব্দুল আলিম আবিদ, কেন্দ্রীয় দাওয়াত সম্পাদক মোজাফফর হোসেন, রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীসহ আরও অনেকে।

এছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা আহসান হাবীব পল্টু, ফরিদুল হক, আহসান হাবীব তুহিন, আদমদীঘি উপজেলা যুব বিভাগের সভাপতি তারিকুল ইসলাম, সেক্রেটারি রেজওয়ানুল হক, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, এনামুল হক, অ্যাডভোকেট সোহেল, বগুড়া জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির, সেক্রেটারি সাদ্দাম হোসেন, আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নকিব আরমান, সেক্রেটারি আব্দুস সালাম প্রমুখ।


Share: