Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / দুর্বার গতিতে এগিয়ে চলছে ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর নির্বাচনী প্রচারণা - Chief TV

দুর্বার গতিতে এগিয়ে চলছে ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর নির্বাচনী প্রচারণা - Chief TV

2026-01-28  গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল)  159 views
দুর্বার গতিতে এগিয়ে চলছে ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর নির্বাচনী প্রচারণা - Chief TV

টাঙ্গাইল–৪ (কালিহাতী) আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অভূতপূর্ব উদ্দীপনায় মানুষের দ্বারে দ্বারে ছুটে চলেছেন। লাঙ্গল প্রতীকের এই প্রার্থীর প্রচারণায় এখন কালিহাতী উপজেলার প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও পাড়া-মহল্লায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি (২৬ জানুয়ারি) তিনি এলেঙ্গা পৌরসভা, নারান্দা বাজার, সহদেবপুর ইউনিয়নের পৌজান বাজার, সল্লা, দুর্গাপুর, যমুনা রেলস্টেশন, পাইকড়া, কোকডহড়াসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসব এলাকায় ভোটারদের মাঝে তাঁর উপস্থিতি ব্যাপক সাড়া ফেলেছে।

গণসংযোগকালে তাঁর সঙ্গে ছিলেন কালিহাতী উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ—
আহ্বায়ক আব্দুল রাজ্জাক,
সদস্যসচিব এখলাস মণ্ডল,
যুগ্ম আহ্বায়ক ফজল মোল্লা, মীর শহিদুল ইসলাম শহীদ, জুলহাস উদ্দিন, কালাম মিলিটারি ছাড়াও আরও অনেকে।

শুধু ভোট প্রার্থনাই নয়—গণসংযোগের সময় ইঞ্জিনিয়ার লিয়াকত আলী স্থানীয়দের নানা সমস্যা মনোযোগ দিয়ে শোনেন। চাঁদাবাজি, শিক্ষার মান, দলীয়করণ, যমুনা নদীর ভাঙনসহ বিভিন্ন জরুরি বিষয়ে তাঁর বক্তব্য স্থানীয়দের মনে নতুন আশা ও আস্থার জন্ম দিয়েছে। একজন দোকানদার ও এক প্রবীণ ভোটারের ভাষায়—মানুষের হৃদয়ে তাঁর প্রতি বিশ্বাস দিন দিন আরও দৃঢ় হচ্ছে।

কালিহাতীর উন্নয়নে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি ও রূপরেখা বাস্তবমুখী ও সময়োপযোগী—

• একটি আধুনিক বিশ্ববিদ্যালয় স্থাপন
• শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধি
• টেকসই ও আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা
• যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধান

ইঞ্জিনিয়ার লিয়াকত আলী বলেন,
“আমি কথা রাখতে এসেছি।”

এই বক্তব্যে ভোটারদের মনে আশার আলো জ্বলছে। লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার প্রত্যয় ক্রমেই বাড়ছে।


Share: