Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / ফ্লাইওভারের ওপর উড়ানো সেই পতাকা তারেক রহমানকে উপহার দিলেন - Chief TV

ফ্লাইওভারের ওপর উড়ানো সেই পতাকা তারেক রহমানকে উপহার দিলেন - Chief TV

2026-01-17  ডেস্ক রিপোর্ট  188 views
ফ্লাইওভারের ওপর উড়ানো সেই পতাকা তারেক রহমানকে উপহার দিলেন - Chief TV

ছাত্র–জনতার গণঅভ্যুত্থান চলাকালে দেশজুড়ে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের নির্মম বাস্তবতার মধ্যেই ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে খোলা বুকে জাতীয় পতাকা উড়িয়ে দেশবাসীকে গভীরভাবে উদ্বেলিত করেছিলেন ছাত্রদল কর্মী মুত্তাকিন। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতির অস্তিত্বের প্রতীক সেই দৃশ্য মুহূর্তেই আন্দোলনের প্রতীক হয়ে ওঠে।

ওই সময় দেশে ও প্রবাসে অবস্থানরত মানুষদের আন্দোলনের পক্ষে ঐক্যবদ্ধ করতে যে ঐতিহাসিক জাতীয় পতাকাটি তিনি উড়িয়েছিলেন, সেটিই বৃহস্পতিবার সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে উপহার হিসেবে তুলে দেন মুত্তাকিন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।


Share: