Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / ফরিদপুর / ফরিদপুরে বিয়েতে গরুর মাংস নিয়ে সংঘর্ষ, আহত ১০ - Chief TV

ফরিদপুরে বিয়েতে গরুর মাংস নিয়ে সংঘর্ষ, আহত ১০ - Chief TV

2026-06-09  ডেস্ক রিপোর্ট  45 views
ফরিদপুরে বিয়েতে গরুর মাংস নিয়ে সংঘর্ষ, আহত ১০ - Chief TV
ফরিদপুরের ভাঙ্গায় একটি বিয়ে বাড়িতে খাবারের টেবিলে গরুর মাংস নিয়ে দুপক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে উপজেলার দেওড়ানয়াকান্দা গ্রামে ঘটা এই সংঘর্ষে নারী ও পুরুষসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দেওড়া গ্রামের লাভলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠানে প্রতিবেশীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়েছিল। খাওয়ার একপর্যায়ে প্রতিবেশী এক নারী টেবিলের নিচে অতিরিক্ত মাংস জমা করছেন— এমন অভিযোগ তোলেন খাবার পরিবেশনের দায়িত্বে থাকা ব্যক্তিরা।
 
এই নিয়ে কথা-কাটাকাটির জের ধরে প্রথমে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি এবং পরবর্তীতে তা দেশীয় অস্ত্রসহ বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।
 
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় গুরুতর আহত শহিদ মাতুব্বর, মমতাজ বেগম ও সোহরাব শেখকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
 
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিব জানান, পুলিশের তৎপরতায় বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share: