Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / গাইবান্ধা সদর-২ আসনে আনিসুজ্জামান খান বাবুর নির্বাচনী জনসভা - Chief TV

গাইবান্ধা সদর-২ আসনে আনিসুজ্জামান খান বাবুর নির্বাচনী জনসভা - Chief TV

2026-02-02  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  188 views
গাইবান্ধা সদর-২ আসনে আনিসুজ্জামান খান বাবুর নির্বাচনী জনসভা - Chief TV

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা সদর-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আনিসুজ্জামান খান বাবুর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৩টার দিকে মালিবাড়ি কাবলিবাজারে ২ নম্বর মালিবাড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রার্থী আনিসুজ্জামান খান বাবু। সভায় সভাপতিত্ব করেন মো. সামাদ সরকার এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোখলেসুর রহমান।

এ সময় আনিসুজ্জামান খান বাবু বলেন,
“আমি গাইবান্ধাকে নিয়ে উন্নয়নের স্বপ্ন দেখছি। আপনাদের আপদে-বিপদে পাশে দাঁড়াতে চাই। এই স্বপ্ন বাস্তবায়নে সবাই ধানের শীষে ভোট দিয়ে আমাকে সহযোগিতা করবেন।”


Share: