Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / ঘরে বসেই জানুন ভোটার নম্বর - Chief TV

ঘরে বসেই জানুন ভোটার নম্বর - Chief TV

2026-02-10  ডেস্ক রিপোর্ট  104 views
ঘরে বসেই জানুন ভোটার নম্বর - Chief TV

চারদিকে এখন নির্বাচনী উৎসবের আবহ। প্রার্থীদের পোস্টার, ব্যানার, ডিজিটাল প্রচারণা, লিফলেট বিতরণ আর নানা প্রতিশ্রুতিতে সরগরম পুরো দেশ। কে কত বেশি প্রচার চালাতে পারে—সেটিই যেন এক ধরনের প্রতিযোগিতায় পরিণত হয়েছে। এমন প্রেক্ষাপটেই আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

নির্বাচনের আর মাত্র এক দিন বাকি। কিন্তু আপনি কি জানেন—আপনার ভোটকেন্দ্র কোথায়, কিংবা আপনার ভোটার নম্বর কী? অনেকেই মনে করেন এনআইডি নম্বর আর ভোটার নম্বর একই জিনিস। বাস্তবে এটি ভুল ধারণা। এনআইডি নম্বর ও ভোটার নম্বর সম্পূর্ণ আলাদা। ভোটার নম্বর জানা না থাকলে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে কিছুটা বেশি সময় লাগতে পারে।

ভালো খবর হলো—ভোটার নম্বর বা ভোটকেন্দ্র জানতে আর কোথাও যেতে হবে না। ঘরে বসেই অনলাইনে চারটি সহজ উপায়ে এই তথ্য জানা যাবে। চলুন জেনে নেওয়া যাক—

১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ

ভোটাররা Smart Election Management BD অ্যাপ ব্যবহার করে সহজেই ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
অ্যাপ চালু করে ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে যেতে হবে। সেখানে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।

২. হটলাইন নম্বর ১০৫

দেশের যেকোনো ভোটার ১০৫ নম্বরে কল করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করতে হবে। এই সেবার জন্য এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে।

৩. এসএমএসের মাধ্যমে

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে
PC (স্পেস) এনআইডি নম্বর
এই ফরম্যাটে লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।

৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট

নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমেও ভোটার তথ্য জানা যায়। যেকোনো ব্রাউজার থেকে ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করতে হবে।
এখানে দুইভাবে তথ্য পাওয়া যাবে—

  • নির্বাচনি এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা

  • এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে সরাসরি অনুসন্ধান

এছাড়া ভোটকেন্দ্রের অবস্থান গুগল ম্যাপে দেখার সুবিধাও রয়েছে।


Share:

ট্যাগস: chief tv news chief tv জাতীয়