Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / শেরপুর / গলায় বাদাম আটকে সাড়ে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু - Chief TV

গলায় বাদাম আটকে সাড়ে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু - Chief TV

2026-07-01  শাওন আহাম্মেদ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি  23 views
গলায় বাদাম আটকে সাড়ে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু - Chief TV

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শ্বাসরুদ্ধ হয়ে মানহা মনী (সাড়ে ৩) নামে এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নালিতাবাড়ী পৌর শহরের বেপারীপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, মানহা মনী তার মায়ের সঙ্গে নানার বাড়িতে অবস্থান করছিল। দুপুরে বাদাম খাওয়ার সময় হঠাৎ একটি বাদাম তার শ্বাসনালিতে আটকে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তা বের করার চেষ্টা করলেও সফল হননি।

পরে তাকে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসকদের মতে, ছোট শিশুদের শক্ত খাবার, বিশেষ করে বাদাম, আঙুর বা অনুরূপ খাবার খাওয়ানোর সময় অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক থাকা প্রয়োজন, কারণ অসাবধানতাবশত এসব খাবার শ্বাসনালিতে আটকে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে।


Share: