Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন খারিজ, প্রার্থিতা বহাল - Chief TV

হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন খারিজ, প্রার্থিতা বহাল - Chief TV

2026-01-17  ডেস্ক রিপোর্ট  226 views
হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন খারিজ, প্রার্থিতা বহাল - Chief TV

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জোট মনোনীত প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে আসন্ন নির্বাচনে তার প্রার্থিতা বহাল থাকছে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত জানায়।

এর আগে গত ৯ জানুয়ারি হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন করেন ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। তবে কমিশন তার আবেদন গ্রহণযোগ্য নয় বলে খারিজ করে দেয়।

অন্যদিকে, ঋণখেলাপির অভিযোগে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে আপিল আবেদনটি করেছিলেন হাসনাত আব্দুল্লাহ নিজেই। শুনানি শেষে সেই আপিলের ভিত্তিতেই কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেয়।

এই সিদ্ধান্তের ফলে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


Share: